প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:১৭ পিএম

সংগৃহীত ছবি
‘হত্যার উদ্দেশ্যে হামলা করে নূরকে রক্তাক্ত করা হলো, অথচ তার দলকেই আলোচনায় ডাকেনি সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এ মন্তব্য করেন তিনি।
তিনি লেখেন, হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করা হলো গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরকে। আর সরকার এই দলকেই আলোচনার জন্যে আহ্বান জানালো না!!!
তিনি আরো লেখেন, দুই হাজার বছরের অধিক সময় পরেও এই উপমহাদেশ সম্পর্কে আলেকজান্ডার দ্য গ্রেট এর বিখ্যাত উক্তি এখনও প্রযোজ্য রয়েছে। ‘Really Seleucus, what a strange country this is.’