বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৪৩ পিএম

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুবসমাজকে সাইবার নিরাপত্তায় দক্ষ করে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে এবং যুব সংগঠক স.ম. ওসমান গনী সোহাগের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা।

এতে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় শ্যামনগরের ২৫টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তি যত দ্রুত পরিবর্তন হচ্ছে, যুব সমাজকে তত বেশি সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন হতে হবে। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান এখন অপরিহার্য।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও’র মোঃ হাফিজ, শরুব ইয়ুথ টিমের জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলনের মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নাহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুমসহ অনেকে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাইবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close