প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:১৮ পিএম

সংগৃহীত ছবি
জার্মানির পত্রিকা ফ্র্যাঙ্কফুর্টার অ্যালগেমাইনা জাইটুং এবং জাপানের নিক্কেই এশিয়া উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে অন্তত চারবার ফোন করেছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা ধরেননি। আমেরিকার প্রশাসনের সূত্র উল্লেখ করলেও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডয়চে ভেলের সঙ্গে যোগাযোগের সময়ও তারা মন্তব্য এড়িয়ে গেছেন। মার্কিন প্রশাসনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
টাইমস অব ইন্ডিয়ার ওয়াশিংটন ডেস্ক জানিয়েছে, ট্রাম্প প্রায়ই নিজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। হোয়াইট হাউস সবসময় তা ট্র্যাক করতে পারে না। তাই ফোন থেকে কল আসলেও মোদি ধরেননি এমন সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক প্রোটোকলের কারণে ভারতীয় নেতারা সবসময় সরকারি প্রক্রিয়া মেনে চলেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং মধ্যস্থতার দাবির কারণে মোদি কিছুটা বিব্রত অবস্থায় পড়েছেন। এর প্রভাব দুই দেশের বাণিজ্য ও কূটনীতিক সম্পর্কেও পড়তে পারে।
অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদার বলেছেন, “যদি সত্যিই ট্রাম্পের ফোন মোদি ধরেননি, তবে এর প্রভাব দুই দেশের সম্পর্কের ওপর পড়বে। তবে খবরের সত্যতা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে।”
এর আগে মার্কিন প্রশাসন জানিয়েছিল, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে।