শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৫৫ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ১২:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বহুল আলোচিত টিকটকার মাহিয়া মাহিকে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। 

গতকাল বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে। তার সঙ্গে আরো দুজনকে (এক পুরুষ ও নারী) আটক করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় নেওয়া হয়েছে।

যেহেতু তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে, তাই তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বৈধ নথি দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করছিলেন তারা।

মাহিয়া মাহিকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে হোটেলের সামনে তাদের ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহি ও আটক তরুণ-তরুণী।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টিকটকার মাহিয়া মাহি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close