বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারি কর্মচারীদের জটিল রোগে অনুদান বেড়ে তিন লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:৫৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদানের হার বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে কর্মচারী কল্যাণ বোর্ড ও অর্থ মন্ত্রণালয় এতে সম্মতি জানায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। পরিবারের সদস্য মারা গেলে এ অনুদান ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্ধারিত বরাদ্দ ও নিজস্ব রিসোর্স সেলিংয়ের মধ্য থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য বাড়তি বরাদ্দ দাবি করা যাবে না। প্রাপ্যতা যাচাই করে অনুদান প্রদান করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জটিল রোগের জন্য বছরে একবার আবেদন করা যায়। সরকারি কর্মচারীরা অবসরে গেলেও জটিল ও সাধারণ রোগের জন্য অনুদান সুবিধা পাবেন। এছাড়া তাদের পরিবারের সদস্যরা ৭৫ বছর বয়স পর্যন্ত এ চিকিৎসা অনুদান সুবিধা ভোগ করতে পারবেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সরকারি   কর্মচারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close