বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’      ● চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি      ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন      ● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      
মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার দেখা, শরীরের জন্য সতর্কবার্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:৪৩ পিএম

হাঁটার সময়, বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে কিংবা অন্য কোনো অপ্রত্যাশিত মুহূর্তে যদি আপনার মাথা ঘুরে যায় এবং চোখের সামনে অন্ধকার দেখেন, তবে এটি হতে পারে শরীরের একটি গুরুতর সতর্কবার্তা।

এমন ঘটনা যদি একবারের বেশি ঘটে, তাহলে তা অবহেলা করা ঠিক নয়। সময়মতো চিকিৎসা না নিলে বড় ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

এমন উপসর্গ দেখা দিলে যে কারণগুলো হতে পারে:-

১. গুরুতর রোগের প্রভাব

ব্রেইন টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস বা গ্লুকোমার মতো জটিল রোগের প্রভাবে মাথা ঘোরা, ক্লান্তিভাব ও চোখে অন্ধকার দেখা দিতে পারে। এসব উপসর্গকে হালকাভাবে নেওয়া ঠিক নয়।

২. চোখে ছানি পড়া

ছানি পড়ার শুরুর দিকে চোখে কালো দাগ বা ভাসমান বিন্দুর মতো কিছু দেখা যায়। যদি চোখে এমন কিছু লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করলে দ্রুত আরাম পাওয়া যায়।

৩. অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন

বসা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে রক্তচাপ নিচে নেমে যায়, যাকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এর ফলে মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখা দিতে পারে। শরীরে পানির ঘাটতি থাকলে সমস্যা আরও বাড়ে।

৪. অ্যামরোসিস ফিউগাক্স

এই রোগে রেটিনায় রক্ত প্রবাহ কমে যায়, ফলে চোখের আংশিক দৃষ্টিতে অন্ধকার নেমে আসে। সাধারণত এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হয়। এটি মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাতের লক্ষণ হতে পারে এবং স্ট্রোকের সম্ভাবনাও তৈরি করতে পারে।

উল্লেখ্য: মাথা ঘুরে চোখে অন্ধকার হওয়া এককথায় শরীরের ‘সঙ্কেত’। দেরি না করে কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক সঠিক চিকিৎসা নিয়ে আপনি বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাথা ঘুরা   স্বাস্থ্য   চিকিৎসা   যত্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close