বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৩ জনের কারাদণ্ড
রকিব সরকার পারভেজ, গোয়াইনঘাট
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:২০ পিএম
৮ টি ইঞ্জিন চালিত স্টিলের বড় নৌকা, ২টি  ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০ টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে

৮ টি ইঞ্জিন চালিত স্টিলের বড় নৌকা, ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০ টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভির নেতৃত্বে জাফলংয়ের জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালু ও পাথর বোঝাই ৮ টি ইঞ্জিন চালিত স্টিলের বড় নৌকা, ২টি  ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০ টি বারকি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। অভিযানে ২০টি নৌকা ডুবানোসহ এবং অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও আরো জানান, জাফলং জিরো পয়েন্টের চুরি হওয়া পাথর উদ্ধার করে বৃহস্পতিবার ১ হাজার ৫ শত ঘনফুটসহ এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জাফলংয়   টাস্কফোর্স   কারাদণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close