বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অ্যাসিডিটি কমাতে উপকারী ৩ পানীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আমাদের অ্যাসিডিটির সমস্যা এক দিনে তৈরি হয় না। দিনের পর দিন অনিয়মিত খাওয়াদাওয়ার ফলে পাকস্থলীতে অ্যাসিডের ভারসাম্য বিঘ্নিত হয়, যার ফল একসময় তীব্র অস্বস্তি ও জ্বালাভাবের মাধ্যমে প্রকাশ পায়। এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া পানীয় দ্রুত আরাম দিতে পারে। 

চলুন, জেনে নিই পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী তিনটি উপকারী পানীয়-

আদার চা

আদা একটি প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান, যা হজম শক্তি বাড়ায় ও পাকস্থলীর অস্বস্তি কমায়। আদা সিদ্ধ করা পানি বা হালকা আদা চা অ্যাসিডিটির সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

বেকিং সোডার পানি

আধা থেকে এক চা চামচ বেকিং সোডা এক কাপ পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে ধীরে ধীরে পান করুন। বেকিং সোডায় থাকা ক্ষার পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে বুক জ্বালা ও বদহজম থেকে দ্রুত মুক্তি দেয়। তবে এতে উচ্চমাত্রায় সোডিয়াম থাকে, তাই শুধু জরুরি অবস্থাতেই এটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঘোল

টক দই ফাটিয়ে তাতে এক চিমটে বিট লবণ, সামান্য গোলমরিচ ও ধনে গুঁড়া মিশিয়ে ঘোল তৈরি করুন।
এই পানীয় হজমে সহায়ক এবং দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে।

উল্লেখ্য, যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  অ্যাসিডিটি   পানীয়   স্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close