বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তাড়াহুড়ায় বিয়ে করা উচিত নয় : মালাইকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পরেও তাদের প্রেম ভেঙে যায়। 

বয়সের পার্থক্য নাকি অন্য কোনও কারণে- সে বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে বিচ্ছেদের পরেও এই জুটিকে নিয়ে চর্চার শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়- যদি তাকে তরুণ বয়সে ফিরিয়ে দেওয়া হয় তবে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে অভিনেত্রী বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে একটু কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এই সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।”


১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালাইকা। ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। তবে ২০১৬ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি। পরের বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

আবার বিয়ে করার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে মালাইকা বলেন, “নেভার সে নেভার (অর্থাৎ কখনও না বলো না)।”

অভিনেত্রীর কথায়, “আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।”

মালাইকার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে মনে করছেন, খুব শিগগিরই হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছেন আরবাজ খান। স্ত্রী সুরা খানের সঙ্গে সংসার করছেন তিনি। বিয়ের দেড় বছরের মাথায় এবার মা হতে চলেছেন সুরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বিয়ে   অভিজ্ঞতা   মালাইকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close