বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এ সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে। এ কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া।

গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশ-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, “জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম যে, এ দেশ পরিচালনার ব্যাপারে গুণগতমানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব। সেটা হয়নি।”

তিনি বলেন, “আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি, আমরা কী চেয়েছিলাম আর কী হয়েছে, আমরা হাসিনা সরকারের চেয়ে শতকরা ৫ ভাগ উন্নতি চেয়েছি, সেটা আমরা পাব ভেবেছিলাম, আমরা সেটা পাইনি। আমি কখনো ভাবিনি শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার আসবে।”

অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে এক রকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন। এনসিপি মনে করছে, প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন।”

তিনি আরো বলেন, “সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়। সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নেই। এ সরকারকে আমরা সমর্থন করি; কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দেশ   বিপ্লব   রেজা কিবরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close