প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি
নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাটোরের ভূষণগাছায় চারদিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, “সবাই নিরপেক্ষ নির্বাচন চায়। যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী ও দলকে ক্ষমতায় বসাবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।