বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের এবি পার্টির শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:০১ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৬:২৫ PM
আমরা বিশ্বাস করি, সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

আমরা বিশ্বাস করি, সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

হিন্দু ধর্মাবলম্বীদের মহা প্রভু শ্রী কৃষ্ণের জন্মদিন আজ। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা মনে করেন বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা। হাজার বছর ধরে এই ভূখণ্ডের মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাথে একসাথে বসবাস করছে।


এবি পার্টি এই সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল প্রতীক। আমরা বিশ্বাস করি, সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

নেতৃবৃন্দ আরও বলেন,  “ দায়িত্বশীল, মানবিক ও সম্প্রীতিমূলক রাজনীতি ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে থাকবে ভালোবাসা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধন। ”

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ মানবরুপে পৃথিবীতে জন্মগ্রহণ করে অত্যাচার দমন ও ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীকে পাপমুক্ত করেছিলেন। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি রইলো এবি পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বদেশ প্রতিদিন/ এম জামান




আরও সংবাদ   বিষয়:  জন্মাষ্টমী   হিন্দুধর্মাবলম্বী   এবি পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close