সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
সম্প্রীতি বজায় রাখতে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জে. ওয়াকার বলেন, এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সকলের অঙ্গীকার। 

আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠান উদ্বোধনের সময় সেনাপ্রধান এমনটা বলেন।

তিনি বলেন, “ যেভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান,পাহাড়ি, বাঙালি সকলে সম্প্রীতির সাথে বসবাস করছি, ঠিক তেমনি আজকের এই দিনে আমাদের  অঙ্গীকার থাকবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আমরা সুন্দরভাবে বসবাস করবো। এদেশে ধর্ম, গোত্র ও জাতির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং অতীতেও ছিলো না।”

তিনি আরো বলেন, “ গোটা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এউ দেশ সবার। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেবো। ”

সেনাপ্রধান বলেন, “আজ জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আপনারা যেমন সহযোগিতা চান, আমরা আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগীতা করবো।”

এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনী প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/এম জামান


আরও সংবাদ   বিষয়:  সেনাপ্রধান   হিন্দুধর্ম   জন্মাষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close