বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিহারের ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা খেলেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:০৭ পিএম

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ আনার পর এবার বিহারের ভোটার তালিকায় ‘মৃত’ বলে নাম বাদ পড়া সাতজন ভোটারের সঙ্গে চা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

বৃহস্পতিবার নিজের বাসভবনে চার নারী ও তিন পুরুষকে আমন্ত্রণ জানিয়ে তাঁদের সঙ্গে আড্ডা দেন ও অভিজ্ঞতা শোনেন তিনি।

কংগ্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাহুল হাস্যরসের সুরে বলেন, “শুনলাম আপনারা আর বেঁচে নেই।” উত্তরে এক ব্যক্তি জানান, “আমাদের মৃত ঘোষণা করা হয়েছে।” তাঁরা জানান, ভোটার তালিকা পরীক্ষা করেই বিষয়টি জানতে পারেন। এক ব্যক্তির অভিযোগ, আধার কার্ড ও ব্যাংক পাসবইয়ের কপি দেওয়ার পরও তাঁকে মৃত ঘোষণা করে তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, তাঁরা রাঘোপুর আসনের ভোটার, যা বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের আসন। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে নাম বাদ দেওয়া হয়েছে এবং অন্তত একটি পঞ্চায়েতে ৫০ জনের একই অবস্থা।

রাহুল বলেন, আরজেডি ও কংগ্রেস একসঙ্গে এই অনিয়ম বন্ধের চেষ্টা করছে। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে লেখেন, “জীবনে প্রথমবার মৃত ব্যক্তিদের সঙ্গে চা খেলাম— এই অভিজ্ঞতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।”

এর আগে ৭ আগস্ট রাহুল সংবাদ সম্মেলন করে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রমাণস্বরূপ নথি চেয়ে বলেছে, অভিযোগ প্রমাণ করতে না পারলে তাঁকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

সূত্র: ডয়চে ভেলে

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   রাহুল গান্ধী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close