প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:১৩ পিএম

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে হবে। বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সবসময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫- এ এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এখন এই তারুণ্যের যে শক্তি, গণঅভ্যুত্থানের পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে, সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাব, এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাবে, সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে।
২৪-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।
নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১/১১ আসবে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন চাই। তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জুলাই সনদে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনও রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।
স্বদেশ প্রতিদিন/এনআর