বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
হাতিয়ায় ৬ শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৯:৪২ PM

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৬ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষকদের মধ্যে চারজন প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রধান মোহাম্মদ আকবর হোসেন এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বক্তব্য দেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম বিল্লাহ, মনোয়ারা বেগম লাইজু শাহীন এবং ছায়েদুল হক মিঠুসহ আরও অনেকে।

অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন:- এ এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকে আজম, পশ্চিম লক্ষিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোফলেহ উদ্দীন, জোড়খালী হাজী শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহমান আলী, সুখচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন, তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধবী রানী দেবী, চরকিং বোয়ালিয়া জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেন এবং সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় হাতিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২২৭ জন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অবসরজনিত বিদায় সংবর্ধনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close