বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদা পোশাকে বৃষ্টিতে ভিজে ঝড় তোলা কে এই স্নিগ্ধা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১২:০৮ পিএম

বর্তমানে বড় পর্দায় কাজ না করলেও মডেলিং ও সোশ্যাল মিডিয়ায় সরব মডেল স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এ মডেল, যেগুলো তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।  

ছবির ক্যাপশনে লেখা, ‘বৃষ্টিতে নাচছে সে, যেন পৃথিবী বাজাচ্ছে গান আর শুধু সে-ই শুনতে পাচ্ছে।’

ছবিগুলো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশংসা-সমালোচনার ঝড় ওঠে। কেউ মুগ্ধ হয়েছেন, কেউ আবার সমালোচনা করেছেন। এসব নিয়ে স্নিগ্ধা বলেন, এসব ছবি কোনো পরিকল্পিত শুটিং নয়, এটি ছিল তার পরিবারে একটি ট্রিপের সময় ভাইয়ের তোলা ছবি। ভাইয়ের ফটোগ্রাফি করার শখ রয়েছে। এত ভালো রেসপন্স আসবে, এটা বুঝতে পারিনি।


সমালোচনা নিয়ে তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই ছেলেদের কাছ থেকে এত বেশি কমপ্লিমেন্ট পেয়েছি যে, ছেলেদের কমপ্লিমেন্ট বা ছেলেদের খারাপ কথা বলা এটা আমাকে একদমই টাচ করে না। কারণ এই দেশের সত্তর পার্সেন্ট ছেলে খারাপ কমেন্ট করবে, এটা খুব স্বাভাবিক। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের এক্সপেক্টেশন এমনই থাকে। এটাই আমরা আশা করি। বরং, খারাপ কমেন্ট না করলে আমরা অবাক হয়ে যাই।’

স্নিগ্ধা আরও বলেন, ‘এটা হয়তো কোনোদিনই বন্ধ হবে না। অথবা তাদের পারিবারিক শিক্ষা কম আছে, ঘাটতি আছে। এটাতে আমার কোন কমেন্ট নেই বা আমি বলতেও চাই নাই। আমার ভিডিও বা ফটোতে মেয়েদের খুব ভালো রেস্পন্স দেখেছি। আমি ম্যাক্সিমাম শেয়ার মেয়েদেরই দেখেছি। তারা খুব সুন্দর করে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে। তো মেয়েদের যে মেয়েদেরকে এভাবে আপ্লোড করা বা অ্যাপ্রিশিয়েট করার বিষয়টা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর খারাপ মন্তব্যগুলো আমি দেখি না। আপনি বলতে পারেন এটা আমাকে একদমই টাচ করে না।’


তিনি আরও জানান, ওই খারাপ মন্তব্যগুলো দেখলে আমি রাত্রিবেলা ডিপ্রেসড হয়ে যাব। পরের দিন কাজ করতে পারব না। তো আমার জীবনে আমি কখনোই কে আমাকে নিয়ে পিছে কি বলল, এটা চিন্তা করিনি। এটা চিন্তা করলে হয়তো বা যার যার জায়গায় আমরা সাকসেসফুল হতাম না বা থাকতাম না। আর যারা এই ধরনের মন্তব্য করে তাদেরকে বলতে চাই যে, আপনারা তাহলে আমাদেরকে আনফলো করে দিন। আপনারা মিডিয়ার মেয়েদেরকে ফলো করেন কেন? কোন দরকার নেই আপনাদের ফলো করার।

অন্যদিকে, স্নিগ্ধার চলচ্চিত্র অভিষেক ‘রাস্তা’ ছবিটি মুক্তি না পাওয়ার কারণে সিনেমায় বড় পর্দায় অভিষেক হয়নি। এই ছবির মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া তাকে সিয়ামের বিপরীতে অভিনয় করার সুযোগ দিয়েছিল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্নিগ্ধা   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close