শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে।

আজ বুধবার (৬ আগস্ট) ইসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারেরর কাছে পাঠানো হয়।

এতে দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম-ঠিকানা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ আরো কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে। গত ২৪ জুলাই এ সংক্রান্ত তথ্য চায় পিআইবি।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে ৩০০ আসনে আচরণ বিধি প্রতিপালন এবং ভোটের দিনকে সামনে রেখে আইন শৃঙ্খলায় দেড় সহস্রাধিক নির্বাহী হাকিম নিয়োজিত থাকেন। আর বিচারিক হাকিমও থাকে চাহিদা মতো।

উল্লেখ্য, একটি মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চাইলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি সচিবালয় এ উদ্যোগ নিলো।

এর আগে ৩ জুলাই বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই।

এছাড়াও, দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত ২২ জুন মামলা করে বিএনপি।

ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, “পিআইবির চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ব্যবস্থা নেয়া হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিতর্কিত   নির্বাচন   ম্যাজিস্ট্রেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close