প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:১৮ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির পূর্বঘোষিত বিজয় র্যালিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।
আজ বুধবার (০৬ আগস্ট) দুপুর একটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অন্যন্য শাখা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন।
আজ রাজধানী ঢাকাসহ মহানগর পর্যায়ে বিজয় র্যালির এ কর্মসূচি পালন করছে বিএনপি।