বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লালমনিরহাটে জামায়াতে ইসলামের গণমিছিল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:৩৩ পিএম

“স্বৈরাচারের ঠাঁই নাই, আওয়ামী দোসর কর্তৃক গণহত্যার বিচার চাই”—এই স্লোগানে মুখর হয়ে উঠেছে লালমনিরহাটের রাজপথ। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের রেলওয়ে মুক্তমঞ্চ চত্বর থেকে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে এক পথসভায় শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর অ্যাডভোকেট আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলার সাবেক আমীর ও বর্তমান নায়েবে আমীর মাও. মোঃ হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি ও আদিতমারী-কালিগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাট সদর-৩ আসনের প্রার্থী প্রভাষক হারুন অর রশীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ রেনায়েল আলম এবং শহর আমীর মাওলানা জয়নুল আবেদীন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার নেতাকর্মীরাও এই গণমিছিলে অংশ নেন।

এছাড়াও জেলা-উপজেলার জামায়াত নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার নেতারা গণমিছিলে অংশ নেন। মিছিলে হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতিতে রাজপথ মুখরিত হয়ে ওঠে। ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ ও ‘স্বৈরাচার বিরোধী’ দাবিতে মুখর শ্লোগানে উত্তাল হয় গোটা শহর।

পথসভায় বক্তারা বলেন, “ফ্যাসিবাদী সরকার জনগণের অধিকার হরণ করছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   আওয়ামী দোসর   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close