বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
সাইয়ারা’র সাফল্যে দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেলেন রাজেশ কুমার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় অভিনেতা রাজেশ কুমার, যিনি জনপ্রিয় ধারাবাহিক সারাভাই ভার্সেস সারাভাই-এর ‘রোশেশ’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি আর্থিক সংকট কাটিয়ে অভিনয়ে পুনরায় আলোচনায় এসেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা সাইয়ারা নতুন করে গতি এনে দিয়েছে তার অভিনয়জীবনে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রাজেশ জানান, “এক সময় আমি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। প্রায় দুই কোটি টাকার ঋণে ডুবে গিয়েছিলাম। দেউলিয়া শব্দটি খুবই গুরুতর, কিন্তু আমি তখন সেই পরিস্থিতিতেই ছিলাম।”

তিনি আরও বলেন, “সেই সময় মিডিয়ায় লেখা হয়েছিল, আমি অভিনয় ছেড়ে কৃষিকাজ শুরু করেছি। বাস্তবে, আমি হাল ছাড়িনি। আমার পরিবার ও ঘনিষ্ঠরা আমার ওপর বিশ্বাস রেখেছিল বলেই আমি আবার ফিরতে পেরেছি।”

সাইয়ারা ছবিতে অনিত পাড্ডার বাবার চরিত্রে অভিনয় করেন রাজেশ। মোহিত সুরি পরিচালিত এই রোম্যান্টিক মিউজিকাল ড্রামাটি ইতোমধ্যেই ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। সমালোচক ও দর্শকরা ছবিটিকে প্রশংসায় ভাসিয়েছেন। ছবির সাফল্যে অনিত পাড্ডা ও আহান পান্ডেও রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন।

সাইয়ারা ছাড়াও রাজেশকে দেখা গেছে কোটা ফ্যাক্টরি, ইয়ে মেরি ফ্যামিলি, হাদ্দি, রাউতু কা রাজ, তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া এবং বিন্নি অ্যান্ড ফ্যামিলি-সহ একাধিক প্রজেক্টে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাইয়ারা   রাজেশ কুমার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close