বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:৪৯ পিএম
 ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক রচনা, কুইজ, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্কাউটের উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। তারা রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন জুলাই গণ-আন্দোলনের দৃশ্য, অংশ নেন বিতর্ক, কুইজ ও রচনা প্রতিযোগিতায়ও।

পরে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

এসময় আরও উপস্থিত ছিলেন রচনা প্রতিযোগিতা মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব রহমান প্রধান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গার্ল ইন স্কাউট রাজশাহী অঞ্চলের এ.এল.টি নাসরিন আক্তার জুন, স্কাউট উডব্যাজধারী মুসারাত সুলতানা মুক্তা, জেলা স্কাউটের সহ-সভাপতি আসাদুজ্জামান মুকুল, উপজেলা স্কাউট কমিশনার মাহফুজার রহমান মিঠু, এবং জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মেজবাহুল ইসলাম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   জুলাই গণ-অভ্যুত্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close