বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতীকী লাশ নিয়ে ‘জুলাই দ্রোহ মিছিল’ ছাত্রশিবিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই দ্রোহ মিছিল’। মিছিলে কাফনে মোড়ানো চার-পাঁচটি প্রতীকী লাশ, রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী, ব্যানার, পোস্টার ও প্রতিবাদী ফেস্টুন বহন করা হয়; যা জনমনে তীব্র প্রতিবাদ ও আবেগ সৃষ্টি করে।

আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় মিছিলটি জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় হয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নগরীর ব্যস্ততম সড়কে মিছিলটি ছড়িয়ে দেয় প্রতিবাদের ঝাঁজ, যেখানে অংশ নেন জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী। 

গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসমাইল পাঠানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মো. জাকির হোসেন, সাবেক জেলা সভাপতি সাদেকুজ্জামান খান, আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।

নেতারা বলেন, “জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়-ঝরেছে পবিত্র রক্ত, পড়েছে অসংখ্য লাশ, অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। যারা অতীতে খুন-গণহত্যায় লিপ্ত ছিল, তারাই এখনো নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীও জীবিত থাকতে এ দেশে আর কোনো গণহত্যা চালাতে দেওয়া হবে না।’’

তারা আরো বলেন, “কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়ের দাবির প্রতিধ্বনি। আমরা বলছি, আর নয় অন্যায়, এবার চাই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন- এই দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  প্রতীকী   লাশ   ছাত্রশিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close