শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য      ● বাজারে সবজির ছড়াছড়ি, তবু চড়া দামে দিশেহারা ক্রেতারা      ● ঘুরতে বের হয়ে আর ফেরা হলো না, ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু      ● দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার পাশাপাশি ৩ জেলায় বিজিবি মোতায়েন      ● ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প      ● রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা: ডিএমপি কমিশনার      ● ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী      ● আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্তে আইএমএফের সঙ্গে আলোচনা      ● কুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ      ● ভারতে গণতন্ত্র নিয়ে বিতর্ক, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের গুরুতর অভিযোগ      ● বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০      ● ১৮ কর্মদিবসে ৮৬৪ ক্লাস ও ৩৩ পরীক্ষা বাতিল, অনিশ্চয়তায় চুয়েটের শিক্ষার্থীরা      
বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেড় ঘণ্টায় বঙ্গোপসাগরে চার ভূমিকম্প হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাত পৌনে ১০টা নাগাদ প্রথম কম্পন রেকর্ড করা হয়। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া ১১টার দিকে। প্রতিটি ভূকম্পের মাত্রা ছিল চারের ওপর।

আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে এবং সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরের একটি কম্পনের মাত্রা ছিল ৫। রিখটার স্কেলে রেকর্ড করা অন্যান্য কম্পনের মাত্রা ছিল ৫, ৪.৯ ও ৪.৬। আর এসব ঘটে দেড় ঘণ্টা সময়ের মধ্যে।

পরে বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। রাশিয়া ছাড়াও জাপানে সুনামি আঘাত হেনেছে। এ প্রক্রিয়া এখনো চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় আঘাত হানে, যা অগভীর ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৬ কিলোমিটার (৮০ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে।

এদিকে রাশিয়ার কামচাটকায় ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। এরই মধ্যে ৩ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তর আকাশ ঢেকে দিয়েছে।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের কামচাটকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের তথ্যানুসারে, কামচাটকার ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, যে কোনো সময় লাভার উদগিরণ হওয়ার শঙ্কায় আতঙ্কিত রাশিয়ার ওই অঞ্চলের বাসিন্দারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   দেড় ঘণ্টা   ভূমিকম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close