রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      ● সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ      ● ডিসেম্বরের মধ্যে দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু      ● পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির পাবনার সাংস্কৃতিক চর্চা      
প্রেস কাউন্সিলের নতুন সদস্য ১২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার বাংলাদেশ প্রেস কাউন্সিল পুনর্গঠন করে নতুন ১২ জন সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মেয়াদ হবে দুই বছর।

গতকাল সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের নভেম্বরে প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে তাদের মনোনয়ন গেজেট আকারে প্রকাশের জন্য এ প্রজ্ঞাপন জারি করা হলো।

নতুন মনোনীত ১২ জন সদস্যের মধ্যে সাংবাদিক সমিতি মনোনীত তিনজন হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। সংবাদপত্র ও সংবাদ সংস্থার সম্পাদক সমিতি মনোনীত তিনজন হলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, নিউ এজ সম্পাদক নূরুল কবীর ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোর মালিক বা ব্যবস্থাপক সমিতি মনোনীত তিনজন হলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, পূর্বকোণ সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা আখতার হোসেন খান।

এ ছাড়া অন্য তিনজন সদস্য হলেন বাংলা একাডেমি মনোনীত একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সংস্থাটির সচিব মো. ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বার কাউন্সিল মনোনীত কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  প্রেস   কাউন্সিল   সদস্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close