সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      
বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিল ছেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই বৃদ্ধ ধন মিয়া (৭৮) এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। 

জানা যায়, অভিযুক্ত ছেলের নাম মাসুক মিয়া। নিজের নামে বাড়ি দখলে নিতে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। 

আহত ধন মিয়া বলেন, ‘‘আমার দুই স্ত্রীর দুই সংসার। দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে বাড়ি দিয়েছি। প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। নিজ বাড়িতে ঘর না করে সে বাবার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে গতকাল সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ির কাছের মসজিদের সামনে আমাকে মাসুক কুপিয়ে আহত করে।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ট্রমা সার্জন মো. সোলায়মান মিয়া বলেন, ‘‘হামলায় বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও হাত ও পায়ের রগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

নাসিরনগর থানার ওসি মো. আজহারুর ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে ওই বৃদ্ধের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো দেয়া হয়নি।

এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাড়ি   দখল   ছেলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close