শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী আঞ্জুমান আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৩:২৩ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৩:৪৮ PM

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে আঞ্জুমান আরা বেগম (৫৫) নামে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। 

গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।

তিনি নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।

পুলিশ জানায়, আঞ্জুমান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি। সেই সঙ্গে তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ‘ঢাকার ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জুমান আরাকে আটক করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হবে কিনা এটা ডিএমপির ডিবি বিস্তারিত বলতে পারবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   লীগ নেত্রী আঞ্জুমান আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close