সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      
ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১:১৭ পিএম

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পর তেহরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৮ জুলাই) ইরান বেসামরিক উদ্দেশে পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানানোর পরই এই হুমকি দেন ট্রাম্প।

স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে, খুব খারাপ সংকেত’।’

তিনি আরও বলেন, ‘তাদের (ইরানের) এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। তবে তারা আবার শুরু করতে পারে। আর যদি তারা সেটি করে, তাহলে আমরা এটিকে এত দ্রুত ধ্বংস করে দেব যে তারা তা আঙুল তুলে দেখানোরও সুযোগ পাবে না।’

ট্রাম্প বলেন, ‘আমরা এটা আনন্দের সাথ এবং খোলাখুলিভাবেই করব।’ 

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সাথে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকারের কথা জোর দিয়ে বলার পরই এমন হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   যুক্তরাষ্ট্র   খামেনি   ট্রাম্প   নেতানিয়াহু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close