শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে বাস-লরির সংঘর্ষ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:৫০ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ২:১৯ PM

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের উত্তর পাশে মীরসরাই ফিলিং স্টেশনের সামনে মঙ্গলবার (সকাল ৬টার দিকে) নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে একটি লরিকে ধাক্কা দিলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

আহতরা হলেন, আনোয়ার (২৬) পিতা জাহিদ, গ্রাম দামূদর, থানা ফুলতলা, জেলা খুলনা। মো. রানা মিয়া (২৩), পিতা মো. রফিকুল ইসলাম, গ্রাম চর আবাবিল, থানা হায়দারগঞ্জ, জেলা লক্ষ্মীপুর।

দুর্ঘটনার পর মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী এবং হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে থানা পুলিশের একটি সূত্র।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   বাস   লরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close