প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:২১ পিএম

প্রতীকী ছবি
রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯৮৮ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৪৯৮ জন অন্যান্য অপরাধে জড়িত।
শনিবার (২৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার ইনামুল হক সাগর এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সারাদেশে পুলিশের একযোগে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি দেশীয় ওয়ান শুটার এলজি, সাত রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা এবং তিনটি ককটেলের বিশেষ অংশ।
পুলিশ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এনআর