বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খানসামায় ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটপাট
খানসামা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২:৪৯ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া বাজারে এক ব্যবসায়ীকে মারধর, দোকানে লুটপাট ও তার বাবাকে অপহরণের অভিযোগ উঠেছে। 

বুধবার (২৪ জুলাই) রাতে এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ আহম্মেদ খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাসুদ আহম্মেদ প্রাণ কোম্পানির অলটাইম গ্রুপের পরিবেশক হিসেবে সাতটি ভ্যানে পণ্য সরবরাহ করে থাকেন। টংগুয়া বাজারে রয়েছে তার একটি দোকান গোডাউন। ২৩ জুলাই রাত ১০টার দিকে দোকানে বসে হিসাব করার সময় অভিযুক্ত মো. মোস্তফা (৫০), মো. মোমিনুল ইসলাম (৪০), মো. মাসুদ (২৭), মো. একাব্বর আলী (৬০) ও আরও ২০-২৫ জন দোকানে ঢুকে তাকে গালাগালি করে। পূর্ব বিরোধের জেরে তারা হামলা চালায়।

এ সময় মাসুদের বাবা মো. আজিজুল ইসলাম বাধা দিলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং আনুমানিক ৩০ হাজার টাকার পণ্য লুট করে নিয়ে যায়। পরে মাসুদের বাবাকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়া হয় স্থানীয় মোয়াজ্জেমের বাড়িতে।

ঘটনার পরপরই মাসুদ আহম্মেদ ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে খানসামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  খানসামা   প্রাণ কোম্পানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close