বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জামায়াতে ইসলামী একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি : গোবিন্দ প্রামাণিক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামী শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাবেক মহাসচিব গোবিন্দ প্রামাণিক।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে এসব কথা বলেন। 

এ সময় জামায়াতের শীর্ষ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোবিন্দ প্রামাণিক বলেন, ‘‘অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করা হচ্ছিল, সেই সময় এই সিংহপুরুষ (জামায়াতের আমির) অকুতোভয় নিয়ে জামায়াতে ইসলামের হাল ধরে সারা দেশে দলকে সুসংগঠিত করেছেন। আজকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই।”

জামায়াতে ইসলামী সম্পর্কে গোবিন্দ প্রামাণিক বলেন, ‘‘জামায়াতে ইসলামী শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি। এখানে মানুষ নীতি শিক্ষা, আদর্শ শিক্ষা এবং ধর্ম অনুযায়ী জীবন ও দেশ পরিচালনার শিক্ষা পায়।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘‘১৯৫৪ সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে, সেদিন থেকেই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করেছে। উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ধ্বংস করা। তারা প্রতারণা করেছে হিন্দুদের সঙ্গে।’’

বিএনপির দিকেও অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ভোলার চরফ্যাশনে শুধু এক উপজেলাতেই ২০০ জন হিন্দু নারী ধর্ষণের শিকার হন। কিন্তু সেই অপরাধের বিচার হয়নি। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামেও এক আদিবাসী কিশোরী চারজন বিএনপিকর্মীর দ্বারা ধর্ষিত হয়েছে। ‘

তিনি আরো বলেন, ‘‘আজ সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি- এসব চলছে।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   ইসলাম   গোবিন্দ প্রামাণিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close