মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই বিবেচ্য: ডেপুটি স্পিকার      ● নৌকা বাইচ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা      ● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      
আ.লীগের তওবার সুযোগ নেই : হাসনাত আব্দুল্লাহ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “গোপালগঞ্জের হামলার ঘটনায় আওয়ামী লীগ তওবা করার সুযোগ হারিয়েছে।”

আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের তওবার যে সুযোগ ছিল, গত পরশু দিন গোপালগঞ্জের ঘটনার পর সেই সুযোগ আরো নেই। মনে রাখতে হবে, কেয়ামত হওয়ার পর তওবা কোনো কাজে লাগে না। আওয়ামী লীগকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল।”

তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের রাজনীতি সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে যেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে উইথআউট আওয়ামী লীগ। সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও বিকাশ ঘটবে। আমরা বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।”

গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, “গোপালগঞ্জে সেদিন আমাদের ওপর যে হামলা হয়েছিল, যারা ওই হামলার পক্ষে কথা বলছেন যারা খুনিদের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেড লিস্টে তারা নেই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি সেভাবে দেখাব না।”

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   তওবা   হাসনাত আব্দুল্লাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close