বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানববন্ধনে লেখক ফোরাম নেতৃবৃন্দ
জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচার বরদাস্ত করা হবে না
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৪৯ পিএম আপডেট: ১৮.০৭.২০২৫ ৭:০৩ PM
জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও কবিতাপাঠ অনুষ্ঠান।

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও কবিতাপাঠ অনুষ্ঠান।

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও কবিতাপাঠ অনুষ্ঠানে ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেছেন, “শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কোনো ষড়যন্ত্র বা রক্তচক্ষুকে ভয় করে না।”

আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও কবিতাপাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এ দেশে কোনো বিজাতীয় সংস্কৃতিকে লালন করতে দেয়া হবে না।”

তিনি আরো বলেন, “এ দেশে জাতীয়তাবাদী শক্তিকে রুখে দেয়ার ক্ষমতা কারো নেই। না কোনো ফ্যাসিস্ট, না কোনো বিদেশি শক্তি। শহীদ জিয়ার আদর্শের শক্তিকে দাবিয়ে রাখার চেষ্টা এ দেশে কোনোদিনই সফল হবে না। বাংলাদেশের মানুষের একমাত্র ধ্বনি বাংলাদেশ জাতীয়তাবাদকে ঘিরেই পরিচালিত হবে এ দেশের কৃষ্টি সভ্যতা এবং সংস্কৃতিসহ সকল কার্যক্রম।”

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনোর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহীদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ফরিদ ভূইয়া, কবি আবীর বাঙালি, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদককবি শান্তা মারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাওন আশরাফ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক হাসান কামরুল, গবেষণা সম্পাদক পলি রহমান।

আরো বক্তব্য রাখেন, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক নুরুল হোসেন কাইয়ুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ড. দেলোয়ার হোসেন, যুগ্ম প্রচার সম্পাদক জাভেদ পাটোয়ারী, যুগ্ম দপ্তর সম্পাদক নুরুল আবছার, যুগ্ম আপ্যায়ন সম্পাদক আলমগীর সরকার লিটন, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক দীপাস আনোয়ার, যুগ্ম শৃঙ্খলা বিষয়ক সম্পাদক এম এম শাহানুর, যুগ্ম পাঠাগার সম্পাদক মুক্তা পারভীন, কবি শাহীন রিজভী, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।

এছাড়াও, অনুষ্ঠানে প্রতিবাদী গান ও কবিতায় সাড়া তোলেন সংগঠনের কবি ও সাহিত্যিকবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  জাতীয়তাবাদী   শক্তি   ষড়যন্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close