শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:০৮ AM

এক সময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনি জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে তাদের সঙ্গে জোট হয়েছিল, কিন্তু এবার তেমন প্রয়োজন নেই।’

তিনি জানান, বিএনপি বর্তমানে এমন দলগুলোর সঙ্গেই জোট গঠন ও জাতীয় সরকার গঠনে আগ্রহী, যারা একসাথে আন্দোলনে ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে।

এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে। কী হয়, তা সময়ই বলে দেবে।’

বিএনপি নেতা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার কার্যত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এখন শুধু সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা।’

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই আলোচনা শেষ হওয়া উচিত ছিল।’ তিনি দাবি করেন, কমিশনের কার্যক্রমে কিছু ঘাটতি রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে ধীর করে তুলছে।

আসন্ন নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) ব্যবস্থা চালুর প্রস্তাবের কড়া বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে এই ব্যবস্থার জন্য উপযুক্ত রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। ভোটাররা পরিচিত স্থানীয় প্রার্থীকে ভোট দিতে পছন্দ করেন, আর পিআর পদ্ধতিতে সেই সংযোগ হারিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পিআর ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থীরা সুযোগ হারাবেন এবং দুর্বল জোট সরকার তৈরি হবে, যা দেশে অস্থিরতা ডেকে আনবে। বিএনপি এই পদ্ধতি কোনো অবস্থাতেই মেনে নেবে না।’

সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বলেন, ‘তারা একটি রাজনৈতিক দল নয়, বরং একটি অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী শক্তি এবং মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। তাদের ইতিহাসে কখনো গণতন্ত্র চর্চা হয়নি।’

তিনি আরও বলেন, ‘ছোট দলগুলো অনেক বড় কথা বললেও রাজনৈতিক ওজন আসে জনসমর্থন থেকে। রাজনীতিতে জনমতের মূল্য সবচেয়ে বেশি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামায়াত   বিএনপি   এনসিপি   সালাহউদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close