বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
শেরপুরে সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ৩:১৪ PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত দিয়ে নারি ও শিশু সহ ১০জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

শুক্রবার (১১জুলাই) ভোরে উপজেলার পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ (২২-ব্যাটালিয়ন) বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক এই পুশইন করা হয়। এদের মধ্যে পুরুষ-৪, মহিলা ৬জন। 

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করেছিল।

ভারতীয় পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র বা ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে, গত ২ থেকে ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসে। 

পরবর্তীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর প্রতিপক্ষ (২২-ব্যাটালিয়ন) বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের সদস্যগণ কর্তৃক উক্ত নাগরিকদেরকে বাংলাদেশে পুশইন করে। 

উক্ত আটককৃত নাগরিকগণ এবং তাদের নিকট আত্মীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায়, তারা সকলেই সাতক্ষীরা জেলার তালা থানার সাহজাদপুর গ্রামের বাসিন্দা। আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি। 



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শেরপুরে সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সিমান্ত রক্ষী বিএসএফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close