বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে পানিবন্দি ৬৩ হাজার পরিবার, প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:৩১ AM

টানা ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৬৩ হাজার ৮৬০টি পরিবার। জেলার বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ ডুবে গেছে পানিতে। জেলা প্রশাসনের তথ্যমতে, দুর্যোগ মোকাবিলায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পর্যন্ত ১৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২৬৮টি পরিবার। তবে ভোর থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনমনে।

সদর উপজেলার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘আমাদের বসতঘর পানিতে ডুবে গেছে। তবে আজ ভোর থেকে বৃষ্টি বন্ধ, তাই একটু স্বস্তি লাগছে। আল্লাহ যেন রক্ষা করেন। ২০২৪ সালের বন্যায় অনেক ক্ষতি হয়েছিল।’

চরফকিরা ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন বলেন, ‘এবার পানি ২৪ সালের বন্যার চেয়েও বেশি। অনেক ঘরবাড়ি ডুবে গেছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন।’

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, জেলায় প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবক এবং ১০১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তার অংশ হিসেবে মজুত রয়েছে ৫০০ টন চাল, ২৭৮০ প্যাকেট শুকনো খাবার এবং ১৮ লাখ টাকা নগদ অর্থ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বন্যা   আশ্রয়কেন্দ্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close