প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:২৬ পিএম

বাবার মৃত্যুশোক নিয়েই আলিম পরীক্ষায় বসতে হলো একজন শিক্ষার্থীকে।
মিরসরাইয়ে বাবার মৃত্যুশোক নিয়েই আলিম পরীক্ষায় বসতে হলো একজন শিক্ষার্থীকে।
আজ সোমবার (৭ জুলাই) সকালে বাবার মরদেহ বাড়িতে রেখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় নুসরাত জারিন ফিমা।
পরিবারের সদস্যরা বলেন, “ভোর সাড়ে ৬ টায় মো. নুরে জামান স্ট্রোক করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, “আমার চাচাতো বোন নুসরাতের সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছে। এই কঠিন সময়ে বাবার মরদেহ রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষাকেন্দ্রে যায় নুসরাত।”
জানা যায়, মো. নুরে জামান হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক কেরানি ছিলেন। বিকেল সাড়ে ৩ টায় বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।