বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাগর-রুনির মৃত্যুরহস্য নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি নিয়ে যা জানা গেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১:১২ পিএম আপডেট: ০৭.০৭.২০২৫ ১:১৯ PM

আলোচিত সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে তৈরি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। গত বছর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির থাকায় তা আর মুক্তি পায়নি। অবশেষে প্রায় দেড বছর পর রায়হান রাফীর নির্মাণ করা এই সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। ইতোমধ্যে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

‘অমীমাংসিত’ শুটিং শুরুর পর জানা গিয়েছিল, এটি তৈরি হচ্ছে সাংবাদিক দম্পতি হত্যার গল্প নিয়ে। তখনই অনেকে ধারণা করেছিলেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও স্পষ্ট হয়। টিজার প্রকাশের পর নড়েচড়ে বসে তৎকালীন সেন্সর বোর্ড। জানিয়ে দেওয়া হয়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর গত বছর এপ্রিলে সেন্সর বোর্ড জানিয়ে দেয়, সিনেমাটি প্রদর্শনীর যোগ্য নয়।

সিনেমার নির্মাতা, কলাকুশলীসহ সিনেমাসংশ্লিষ্টরা সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। প্রশ্ন উঠেছিল, ওটিটি কনটেন্টকে কি তাহলে এখন থেকে নিতে হবে সেন্সর ছাড়পত্র?

দেশের সেই ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও বিভিন্ন আপত্তি থাকার কারণে তা আর সম্ভব হয়নি। সেন্সর বোর্ড থেকে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দেওয়া হয়েছিল। তবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হওয়ার পর আবার আপিল করা হয়। এরই মধ্যে ছাড়পত্র দিয়েছেন বোর্ডের সদস্যরা। খুব তারাতারি সিনেমাটি কবে মুক্তি লাভ করবে তা জানিয়ে দেওয়া হবে।

‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাগর- রুনি   অমীমাংসিত   সিনেমা   চলচ্চিত্র     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close