বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না : ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:১০ AM

পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শভিত্তিক ও মার্কাভিত্তিক নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। গোটা বাংলাদেশের যারা জ্ঞানী তারাই পিআর সিস্টেমে নির্বাচন চায়- এমন মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করীম।

গতকাল শনিবার (৫ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার বওড়া কওমি মাদরাসার হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আয়েনমা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘বর্তমান পদ্ধতির নির্বাচনে অবৈধ টাকার মালিক, গুণ্ডা, ডাকাত ও চাঁদাবাজরা এমপি নির্বাচিত হয়। পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। এ দেশের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘এ পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর মেধাবী, আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরা এমপি মনোনীত হবেন। পিআর পদ্ধতির সরকারের আমলে রাজপথে কোনো আন্দোলন-সংগ্রাম হবে না। সব প্রকার কথা হবে সংসদে।’

জাতীয় ওলামা মাশায়েখ আয়েনমা পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. নুরুন নবী প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পিআর   নির্বাচন   ফয়জুল করীম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close