প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:৪৮ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:৫৯ PM

সংগৃহীত ছবি
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ ইজমিরে ভয়াবহ দাবানলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৪ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকা এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, এক সপ্তাহ ধরে চলা দাবানলে এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। ২৬ জুন থেকে শুরু হওয়া ৬৫টি অগ্নিকাণ্ডের মধ্যে বেশ কয়েকটি বন এলাকার কাছে ওয়েল্ডিং এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও বাগানের বর্জ্য পোড়ানোর কারণে ঘটেছে। এ বিষয়ে আরো ১৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উচ্চ তাপমাত্রা, তীব্র বাতাস ও কম আর্দ্রতার কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।”
বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেন, “১০টি দাবানলের মধ্যে ৯টি নিয়ন্ত্রণে এসেছে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলের হাতায় প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সূত্র: রয়টার্স, সিনহুয়া