বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেরপুরে বিএনপির রক্তদান কর্মসূচি পালিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:৫৭ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তিকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য জেলার মতো শেরপুরেও জেলা বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বুধবার (২ জুলাই) জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও রক্তদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মামুনুর রশিদ পলাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, সাবেক যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাবেক ছাত্রদল সভাপতি আবু রায়হান রুপন, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জনি, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন ও রেজাউল করিম রুমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রক্তদান কর্মসূচি উপলক্ষে ড্যাব ও বিএমএ-এর সাবেক সভাপতি ডা. সুরুজ্জামান বলেন, "বেদনাদায়ক প্রেক্ষাপট থেকে তারেক রহমানের নির্দেশে শেরপুর জেলা ড্যাব এই কর্মসূচির সূচনা করেছে। এটি একদিনের কার্যক্রম নয়, বরং সারা বছরই চলবে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ রোগীরা বিনামূল্যে রক্ত গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন।"

তিনি এই কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close