বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:৪৩ AM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জালাল মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তাকে শেরপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জালাল মিয়া নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে নালিতাবাড়ীর বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে জালালের বিরুদ্ধে। বাজারের পাহারাদার রেজাউল করিম এ ঘটনায় বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, ঘটনার পর থেকেই জালাল মিয়া পলাতক ছিল। স্থানীয় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল ধর্ষণের কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, বুধবার (২ জুলাই) অভিযুক্তকে আদালতে পাঠানো হবে এবং ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন নারীকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এরই মধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাজার পাহারাদারসহ কয়েকজন ব্যক্তি অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। তবে অভিযুক্তকে কিছুক্ষণ চড়-থাপ্পড় মেরে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  শেরপুরে   মানসিক ভারসাম্যহীন   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close