শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাটডাউন কর্মসূচিতে বেনাপোল কাস্টমসে বন্ধ আমদানি-রপ্তানি
যশোর প্রতিনিধি,
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৯:০৩ পিএম

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টমস হাউসে শনিবার কোনো কাজ হয়নি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে।

বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য সকালে আমদানি হলেও কোনো পণ্য রপ্তানি হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছুদিন ধরে প্রতিদিন অর্ধদিবস কলমবিরতি চলেছে বেনাপোল কাস্টমস হাউসে। শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্যজট। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব।

বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমসের কোথাও কাজ হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। 

কর্মবিরতির অন্য দিনগুলোতে আগে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অফ এন্টি দাখিল করতেন। আজ তাদের এন্টি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময়ই কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তারা। এর আগে কর্মবিরতির দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কিন্তু আজ শনিবার কার্গো শাখাতে কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারী যাননি।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শাটডাউন   কর্মসূচিতে   বেনাপোল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close