প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৪:৪১ পিএম

সোমবার (২৩ জুন) ‘ঢাকা মেঘনা ব্যাংক পিএলসি’র ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর মহাখালীর ম্যাডোনা টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারপার্সন উজমা চৌধুরী।
ঢাকা মেঘনা ব্যাংক পিএলসি’র ১২তম বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান মো. আলী আক্তার রেজভী, এফসিএ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক রজব আলী, এম. নজরুল ইসলাম এবং হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্সান খলিল এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব সজিব কুমার সাহা, এফসিএ এবং ব্যাংকের শেয়ার হোল্ডাররা।
সভায় ব্যাংককের পরিষেবা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি প্রচারণা, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রতিশ্রতি পুনর্ব্যক্ত করে।
স্বদেশ প্রতিদিন/কে আই কে