সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সচিবালয়ে ক্যান্টিন দখল নিয়ে সংঘর্ষ, আহত ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:৩৭ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ৮:৪০ এএম

রাজধানীর সচিবালয়ে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাতের এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতরা হলেন—বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন (৪০), মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম (৫০), আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত (৪৫) এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন (৪৫)।

ঘটনার বর্ণনা দিয়ে আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন জানান, সচিবালয় সমবায় সমিতির আওতাধীন ক্যান্টিনটির দায়িত্ব হস্তান্তর নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ক্যান্টিনের দায়িত্ব বর্তমান কমিটিকে বুঝিয়ে দিলেও সাবেক সভাপতি মাইনুল তা প্রত্যাখ্যান করেন।

তিনি জানান, আমরা নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য হিসেবে ক্যান্টিন বুঝে নিতে গিয়ে বাজার করার পর, হঠাৎ সচিবালয়ের সংযুক্ত পরিষদের আরেকটি গ্রুপের সভাপতি দাবি করা বাদিউলের নেতৃত্বে ৩০-৪০ জন লাঠি ও রড নিয়ে হামলা চালায়।

হোসাইন আরও বলেন, “তারা শুধু লাঠি-রড দিয়েই নয়, কিল-ঘুষিও মারে। এতে আমাদের সভাপতি নুরুল ইসলামসহ ছয়জন গুরুতর আহত হন।”

পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, নুরুল ইসলামকে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সচিবালয় থেকে ছয়জন আহত ব্যক্তি এসেছিলেন। একজন ভর্তি আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।”

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সচিবালয়   ক্যান্টিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close