বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
পরিবর্তন হচ্ছে ৫৭ কলেজের নাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:৪৯ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৪:৩৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দেশের এই কলেজগুলো থেকে শেখ মুজিবুর রহমানের পরিবার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) রাতে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নবনির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজগুলোর পরিবর্তিত নামের তালিকা সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে কলেজগুলোর অফিসিয়াল নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট, চিঠিপত্রসহ সবক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরকে ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ই-মেইলে পাঠানোর নির্দেশও দিয়েছে।

প্রসঙ্গত, এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ইতিহাস, জননন্দিত ব্যক্তিত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে মিল রেখে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয়তা, প্রশাসনিক সরলতা এবং বাস্তবিক পরিচিতির বিষয় বিবেচনা করে দীর্ঘ নামের পরিবর্তে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ও সহজবোধ্য নাম বেছে নেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পরিবর্তন   কলেজ   নাম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close