শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপনাঙ্গে লাথি মেরে স্বামীকে হত্যা, স্ত্রী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ২:১৪ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ২:২০ PM

পাবনার সুজানগর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর অণ্ডকোষে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। নিহতের নাম সবুজ হোসেন (২৬)।

এ ঘটনায় স্ত্রী আমেনা খাতুন আন্না (২০)–কে গ্রেপ্তার করে রবিবার (২২ জুন) দুপুরে ১৫ মাসের কন্যাসন্তানসহ আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত সবুজ সুজানগরের মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত আমেনা দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আমিন সরদারের মেয়ে। সবুজের চাচাতো ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রায় তিন বছর আগে সবুজ-আমেনার বিয়ে হয়। তাদের সংসারে প্রায়ই কলহ হতো। ১৫ দিন আগে আমেনা মেয়ে নিয়ে বাবার বাড়ি যান। বুধবার (১৮ জুন) রাতে সবুজ স্ত্রী ও সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান। সেখানেই গভীর রাতে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে আমেনা স্বামীর অণ্ডকোষে লাথি মারেন। তাৎক্ষণিকভাবে সবুজ মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে তার মৃত্যু হয়।

পুলিশ পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) সবুজের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘আমেনা খাতুন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর অণ্ডকোষে লাথি মেরে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।’

তিনি আরও জানান, সবুজ নিয়মিত মাদক সেবন করতেন এবং স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিনও তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে আমেনা দাবি করেছেন। আত্মরক্ষার জন্যই এ কাজ করেছেন বলে তার দাবি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close