সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৪:২২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে আরাফাতুর রহমান (২২) নামে এক বাংলাদেশি যুবকের বাম পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে। 

পরে স্থানীয়রা আহত অবস্থায় যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভার্তি করায়। জানা যায়, আহত আরাফাতুর সদর ইউনিয়নের ৮- নং ওয়ার্ড সাপমারা ঝিরি এলাকার বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জামছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে বাঁশ কাটতে যায় আরাফাত। এসময় সীমান্তে পুতে রাখা স্থল মাইনে তার পা পরে মাইনটি বিস্ফোরণ হয়। এতে আরাফাতের বাম পায়ের নিচের অংশ শরীর থেকে বিছিন্ন হয়ে উড়ে যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি জামছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। তদন্ত করে বিষয়টি জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাইন বিস্ফোরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close