বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বর্ণালংকারের লোভে বৃদ্ধাকে খুন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:২১ পিএম
 বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শনিবার (২১ জুন) সকালে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন। নিহত হনুফা বেগম (৬৫) উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের প্রয়াত আব্দুল গফুরের স্ত্রী। 

স্থানীয়রা বলেন, “হনুফা বেগমের স্বামী অনেক আগে মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল শহরে বাসায় থেকে ব্যবসা করেন। তিনি বাড়িতে একাই বসবাস করতেন।”

তারা আরো বলেন, “প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন হনুফা। সকাল ৯টার দিকে ওই এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি ঘর ভাড়া নেওয়ার জন্য হনুফার বাড়িতে গেলে কাউকে না পেয়ে ডাকাডাকি করেন। এ সময় হনুফার জা এসে ঘরের দরজা খোলা ও বিছানায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ছেলে হুমায়ূনকে অবহিত করেন।”

ছেলে হুমায়ূন সিকদার বলেন, “আমার মা হাতে দুটি স্বর্ণের বালা, গলায় চেইন, কানে দুল পরিধান করতেন। এই স্বর্ণালংকার নেওয়ার জন্যই আমার মাকে হত্যা করা হয়েছে।”

হত্যাকাণ্ড বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোশারফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তে বেরিয়ে আসবে।”

তিনি আরো বলেন, “খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণালংকার   পুলিশ   খুন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close